• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

অ’গ্নি’দগ্ধ শিশু ও যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট শিশু সারা মণি ও অগ্নিদগ্ধ যুবক নিবারণ হাজংয়ের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেলেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ছুটে যান ভারপ্রাপ্ত স্পিকার।

সেখানে চিকিৎসাধীন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার থাউশাল পাড়ার ৩ বছরের শিশু সারা মণি ও লক্ষ্মীপুর গ্রামের নিবারণ হাজং এর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন কায়সার কামাল। তাদের চিকিৎসার যাবতীয় খরচও বহন করছেন তিনি।

হাসপাতালে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত স্পিকার চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের অবস্থা সম্পর্কে অবগত হন। এসময় তিনি তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নিবারণ হাজং গত ১৪ই আগস্ট নিজ ঘরে মর্মান্তিক অগ্নিদগ্ধের শিকার হন। দুর্ঘটনার পর দ্রুত তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ই আগস্ট তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে স্থানান্তর করা হয়। ​বর্তমানে তিনি শরীরের ৭০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে আগুনে পুড়ে শরীরের সাথে হাত জোড়া লেগে যায় ৩ বছরের শিশু সারা মণির। সেই জোড়া অপারেশনের মাধ্যমে ছাড়িয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসা অব্যাহত রয়েছে।

ভারপ্রাপ্ত স্পিকারের এই মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারগুলো। তার মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুর্গাপুরের সর্বস্তরের শ্রেণী পেশার নাগরিক। তারা বলেন, অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। মানুষের জন্য তার হৃদয়গ্রাহী উদ্যোগ সর্বক্ষেত্রে অনুসরণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category