• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

অপপ্রচার-নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ

বাবুল হোসেন,​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারের প্রতিবাদে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

( ২৩ জুন ) মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিক আহম্মেদ ডলার ও যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদুস সালেহীন, আব্দুল ওহাব, আলমগীর কবির সেলিম, কামরুজ্জামান নান্নু সহ জেলা ও উপজেলার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জয়পুরহাট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা রাজপথেই রুখে দেওয়া হবে। নিষিদ্ধ সংগঠন কে মোকাবেলা করার জন্য যুবদল নেতা কর্মীরা সবসময় প্রস্তুত আছে ও থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category