শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

অবৈধ চুল্লিতে কাঠ পোড়িয়ে কয়লা উৎপাদন বনজ সম্পদ হুমকিতে, পরিবেশদূষণ

শরিফ শিকদার,গাজীপুর প্রতিনিধি / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ কয়লা উৎপাদনের চুল্লি।

স্থানীয় বন থেকে নির্বিচারে গাছ কেটে মাটির তৈরি বিশাল চুল্লিতে দিনরাত কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করছে একটি অসাধু চক্র। এতে কালো ধোঁয়া, তীব্র তাপমাত্রা ও বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবেশ—ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজ ফসল ও জনস্বাস্থ্য।

উপজেলার নরোত্তমপুর গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয় জহিরুল ইসলামের এক বিঘা জমিতে আটটি মাটির চুল্লি স্থাপন করা হয়েছে। সেখানে একটানা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। ওই জমিটি মাসিক চুক্তিতে ভাড়া নিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার কয়লা ব্যবসায়ী আবুল হোসেন (৪৭)।

ব্যবসায়ী আবুল হোসেন খোলা কাগজকে বলেন,“আমি কাঠ কিনে এই ব্যবসা করি। পরিবেশের ক্ষতি হয় কি না জানি না। অনুমতি নাই। তিনি লাইন কেটে দেন ”

দেখা গেছে, প্রতিটি চুল্লিতে ২০০ থেকে ৩০০ মণ কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হয়, যা পরে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আশপাশের বনের মূল্যবান গাছ কেটে এনে পোড়ানো হচ্ছে। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিকবার জরিমানা ও উচ্ছেদ করলেও কিছুদিন পরই আবার চালু হয়ে যায় এসব চুল্লি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান,“অনেকবার বন্ধ করেছে প্রশাসন, কিন্তু আবার রাতের আঁধারে শুরু হয়। ভয়ভীতির কারণে কেউ মুখ খুলতে পারে না।”

চুল্লিতে কর্মরত এক শ্রমিক জানান,
“মাটি, ইট ও কাঠের গুঁড়ো দিয়ে বানানো চুল্লিতে কাঠ পোড়ানো হয়। এতে প্রচুর কালো ধোঁয়া বের হয়ে আশেপাশের ঘরবাড়ি, ফসল ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে।”

নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,“ ধোঁয়ায় ঠিকমতো শ্বাস নিতে পারি না। গলা ব্যথা হয়, নাক-মুখ বন্ধ হয়ে আসে। দ্রুত চুল্লিগুলো বন্ধ করা দরকার।”
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,“ধারণা ছিল না ক্ষতি এত ভয়াবহ হবে। এখন পুরো গ্রাম ধোঁয়ার চাপে নাজেহাল। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

অভিযুক্ত কাঠ সরবরাহকারী কাজল বলেন,“চুল্লি চালাতে অনুমতি লাগে কি না জানি না। পরিবেশের ক্ষতি হয় বলেও মনে করি না।”

কাপাসিয়ার ইউএনও তামান্না তাসনিম খোলা কাগজকে বলেন,“আমি শীঘ্রই যাব। অবৈধ চুল্লি গুলো বন্ধ করে দেব।

খোরশেদ আলম, চেয়ারম্যান, রিভার এন্ড নেচার ফাউন্ডেশন খোলা কাগজকে বলেন, জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারণে চরম বিপর্যয়ের মুখে পড়ছে গ্রামীণ পরিবেশ।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল খোলা কাগজকে বলেন,“অবৈধ কয়লা উৎপাদনের এসব চুল্লি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। খুব শিগগিরই অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category