• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ টুঙ্গিপাড়ায় ধ’র্ষ’ণের শিকার নারীর পাশে এনসিপি নেতাকর্মীরা কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

অভিনব কায়দায় পাচারকালে ১৯শ ৮০ পিস ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

ভৈরবে ১ হাজার ৯শ ৮০ পিস ইয়াবা পাচারকালে সাগর হোসেন (৫৮) নামে মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ মঙ্গলবার ১৯ মে বিকাল প্রায় সাড়ে ৩টার সময় তাকে পৌর শহরের দুর্জয় মোড়, নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রীর সামনে থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা থানাধীন রাধানগর বণিকপাড়া এলাকার মৃত আমানুল্লাহর ছেলে। সে বর্তমানে জগন্নাথপুর ভুট্টু মিয়ার বাড়ির একটি ভাড়া বাসায় বসবাস করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর একটি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্জয় মোড় নুরানী ড্রাই ক্লিনার লন্ড্রি সংলগ্ন এলাকা থেকে সাগর হোসেনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ের ঊরুতে এ্যাংলেট মোজার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ৯ শ ৮০ পিস ইয়াবা উদ্ধার সহ জব্দ করে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আসামি সাগর হোসেনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের ব্যবস্থা চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category