• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

অষ্টগ্রামের বজ্রপাতে জেলের মৃত্যু: বাড়িতে শোকের ছায়া

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
​নিহত নিউটন দাস উপজেলার কলমা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে।

​স্থানীয় সূত্র জানায়, সকালে নিউটন দাস বড় হাওড়ের ভল্লী বিলে মাছ ধরতে যান। আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মজনু মিয়া জানান, বজ্রপাতে নিহত নিউটন দাসের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি বিধি অনুযায়ী সার্বিক সহায়তা প্রদান করা হবে।
​হঠাৎ এই তরুণের অকাল মৃত্যুতে চন্ডীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category