কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার(২৩ জানুয়ারী) সকালের দিকে এ ঘটনা ঘটে।
রিবা আক্তার বললেন লিটল মিয়ার লোকজন মিলে আমাদের উপর হামলা চালিয়ে দেয় আমাদের ঘর দুয়ার ভেঙে লুটপাট করে নিয়ে যাই নগদ টাকাসহ দেড় বুড়ি স্বর্ণ ও একটি গরু এবং আমাদের দোকানের যাবতীয় মালামাল নগর টাকা নিয়ে যাই।
জাহাঙ্গীর মিয়া বললেন মনোয়ারা বেগম ও লিটন মিয়ার লোকজন নিয়ে আমাদের বাড়ির ভেতরে গিয়ে মার দর শুরু করে আমরা প্রাথমিকভাবে ভাবি নাই যে আমাদের উপর হামলা করবে
চারিদিকে লোকজন নিয়ে আমাদেরকে গেরোওকরে আমাদেরকে ইচ্ছামত মারধর অবশেষে লিটন মিয়া পায়ে ধরে বলছি আমার আর মাইরো না ভাই লিটন মিয়া বলেন তোরে সুযোগমতো পাইছি জীবনের জন্য শেষ করে দেবো
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উসমানপুর গ্রামের মনোয়ারা বেগম ও বাচ্চ মিয়া মধ্যে একটি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে বাচ্চু মিয়ার পক্ষের দুজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসা জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের অবস্থা এখনো ও আশঙ্কাজনক।বাকিদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থায়ীভাবে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে ।
অষ্টগ্রাম থানার পুলিশ এস আই মোজাম্মেল জাননা,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতির নিয়ন্ত্রণে করি।এখন দুই পক্ষ মামলা দায়ের করছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।