• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

অষ্টগ্রামে গাঁ’জাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৮ জুন, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোঃ জামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৭ জুন রাতে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

​গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ জামাল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা।
​গ্রেপ্তারকৃত জামাল মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর দক্ষিণহাটি গ্রামের মৃত সাইদ মিয়ার ছেলে।
​পুলিশ জানায়, এই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় অষ্টগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং-১৬ এবং জি আর নং-৮৫।
​অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। অষ্টগ্রাম থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই কঠোর অভিযান চলমান থাকবে।”

​অষ্টগ্রাম থানা পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category