শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

অষ্টগ্রামে জিরো পয়েন্টে পিকআপ উল্টে  নিহত ২, আহত ১৮

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৭৬ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

  1. কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে ভৈরব একটি মাজারে উরস শরীফে অংশ নিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে, হাদিস মিয়া(৫০) নামে ১ জন চিকিৎসা অবস্থায় নিহত হন। নুর আলম নামের আরেকজন কিশোরগঞ্জ যাওয়ার পথে নিহত হন। আহতের সংখ্যা ১৮ জন।

শনিবার (২৪ জানুয়ারী ) সকালের দিকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই পিকআপটি দ্রুতগতিতে জিরো পয়েন্ট অতিক্রম করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় পিকআপে থাকা সকলেই গুরুতর আহত হন এবং ১ জন নিহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান,যাদেরকে নিয়ে আসা হয়ছিলো তাদের সকলে গুরুতর আহত ছিলো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করছি।যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিস সাথে সাথে  ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা উদ্ধার করে আহতদের  হাসপাতালে পাঠিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category