শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

অষ্টগ্রামে ঠিকাদারের ম্যানেজারকে হু’মকি, ছাত্রদলের সদস্য সচিব বহিষ্কার

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৩৩ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

অষ্টগ্রামের নির্মাণাধীন বাধাঘাট ব্রীজে জোরপূর্বক গাড়ি চলাচলের চাপ ও ঠিকাদারের ম্যানেজারকে তুলে নেওয়ার হুমকির অভিযোগে আলোচিত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-এর অনুমোদনে এবং দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম-এর স্বাক্ষরে প্রকাশিত বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আল মাহমুদ মোস্তাককে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে শোনা যায়, নির্মাণাধীন ব্রীজ দিয়ে গাড়ি চলাচল করতে না দেওয়ায় ঠিকাদারের ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলাকা থেকে তুলে নেওয়ার হুমকি দেন মোস্তাক।

অডিওতে তাকে বলতে শোনা যায়, “ব্রীজ ভাঙলেও গাড়ি যাইব, গাড়ি ছাড়।” কাজ চলমান থাকার কারণে ঝুঁকির কথা জানালেও তিনি হুমকি অব্যাহত রাখেন বলে অভিযোগ ওঠে।

‎ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উন্নয়নমূলক সরকারি কাজে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাধা সৃষ্টি ও ঠিকাদারের প্রতিনিধিকে হুমকি দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

‎ঠিকাদারের ম্যানেজার রাকিব পূর্বে সাংবাদিকদের জানান, তারা সরকারি উন্নয়নকাজ করতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়ভাবে প্রভাবশালীদের এমন আচরণে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

‎অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলও বিষয়টির সত্যতা পাওয়ার কথা জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ জারি করা হলো। ‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ঘটনায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া দলীয় শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category