শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

অষ্টগ্রামে জায়গা নিয়ে বিরুদের জেরে বাড়িঘর ভাংচুর, থানায় অভিযোগ

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ২১১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘরে জায়গা নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী বাহার মিয়া, গোলাপ মিয়া গংদের বিরুদ্ধে।

গত রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার দেওঘর খাঁ বাড়ির রোকেয়া বেগমের বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় রোকেয়া বেগমের ছেলে বিপ্লব মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। রোকেয়া বেগম মো.মমিন মিয়ার স্ত্রী।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে দেওঘর খাঁ বাড়ি রোকেয়া বেগম ও সরকার বাড়ি বাহার মিয়া, গোলাপ মিয়া দের মধ্যে একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছে। এরই জেরে রোববার সকালে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেই লাঠিসুটাও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাহার মিয়ার লোকজন রোকেয়া বেগমের বাড়িতে আক্রমণ করে। বাড়িঘর ভাঙচুর করে।

ভুক্তভোগী রোকেয়া বেগম বলেন, আমি ১২বছর আগে আজমল খাঁ,মসলিম খাঁ,আবাজ খাঁ,ওয়াজ খাঁ, কাছ থেকে ৯০৩ দাগের ১১শতক জায়গা ক্রয় করে মাঠি ভরাট করে ঘরবাড়ি করে বসত করে আসছি। এতদিন পর বাহার মিয়া, গোলাপ মিয়া লোকজন নিয়ে এসে বাড়ি দখল ছাড়তে বলে গালিগালাজ করে আমার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে বিভিন্ন গাছপালা দা দিয়ে কাটিয়া ফেলে। এছাড়াও ঘরে থাকা স্বর্ণ অলংকার, নগত অর্থ, ও একটি কালো গাভী নিয়ে যায়।

ভুক্তভোগী রোকেয়ার ছেলে বিপ্লব মিয়া বলেন,বাহার মিয়া গোলাপ মিয়া গংরা দাঙ্গাবাজ ও খারাপ প্রকৃতির লোক। আমাদের বাড়িতে লোকজন নিয়ে এসে আমার মা ও ছোট বোনকে মারধোরসহ বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে। এবিষয়ে অষ্টগ্রাম থানা বাহার মিয়া গোলাপ মিয়া গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। প্রশাসন ও এলাকার গণমান্য ব্যক্তিদের কাছে এর বিচার দাবি জানাচ্ছি।

অভিযুক্ত, বাহার মিয়া, গোলাপ মিয়া বলেন, খাঁ বাড়ি জায়াগা রোকেয়া বেগম আগে আমরা ক্রয় করি। কিন্তু রোকেয়া বেগম নিজের ক্রয় করা জায়গা রেখে আমাদের জায়গা জোর করে দখল করে ঘরবাড়ি করে বসবাস করছে। দখল ছাড়তে বলায় আমাদের লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমার লোকজন রোকেয়া বেগমের ঘরে বেড়ার দু-একটা টিন ভেঙে ফেলে। তারা নিজেরাই ঘরবাড়ি ভাংচুর লুটপাট করে আমাদের দোষারোপ করেছেন।

স্হানীয় উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর মিয়া বলেন, ঘটনাটি নিয়ে আমরা বেশ কয়েকবার দরবার শালিশে সমাধানের চেষ্টা করি।
আজকে যে ঘটনা ঘটছে খুবই দুঃখজনক।

স্থানীয় এক মেম্বার বলেন, ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন ঘটনা আমরা আশা করিনি এবং মানুষের বাড়ি লুটপাট করা ভাঙচুর করা গাছপালা কাঁটা এগুলো খুব জঘন্যতম কাজ।

অষ্টগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন, এ বিষয়ে বিপ্লব মিয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আমরা তদন্ত করে এর ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category