কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর। এ সময় নানার সাথে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসত করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর পড়ে যায়।
আগুনে দগ্ধ তাহেরুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
আশঙ্কার জনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার শরীরের ৬০ ভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম।
তিনি জানান, শিশুটির অবস্থা আশঙ্কা জনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আগুনের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।