শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

অষ্টগ্রামে পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লাখ টাকার মাছ নিধন,থানায় অভিযোগ

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৩৫২ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভান্ডা হাওরে একটি পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার অলি মাহমুদ ও হরযত আলীর গংদের বিরুদ্ধে।

শুক্রবার (২১নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাস্তুল ইউনিয়নে ভাতশালা গ্রামে ছাদেক মিয়ার
পুকুরে এঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের অন্য মাছ চাষিরাও

ভুক্তভোগী ছাদেক মিয়া বললেন,পার্শ্ববর্তী বাড়ীর মোতালিব মিয়ার ছেলে অলি মাহমুদ (৩৫)আতর আলীর ছেলে হরযত আলী (৩২)শের আলীর ছেলে আশুক মিয়া(৪৮) আঃ খালেক মিয়ার ছেলে বাবুল মিয়া(৪০)ছরুত আলী ছেলে সালাম(৩৫)গংদের সাথে জমি ও পুকুরের সীমানা নিয়ে কিছু দিন আগে সংঘর্ষ হয়। এই সূত্র ধরে আমাদের পুকুরে বিষ দিয়ে প্রায় চার পাঁচ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে তারা। আমরা কয়েকজনে মিলে ১২ লক্ষ টাকা দিয়ে ইজারা এনেছে। এবিষয়ে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছি।

ভুক্তভোগী ছাদেক মিয়া ব্যবসায়ীক পার্টনার
বাদল মিয়া বলেন,আমরা জমিও পুকুর ইজারা কেন নিয়ে আসলাম অলি মাহমুদ গংদের কেন পার্টনার করি নাই এজন্য আমাদের সাথে এমন করছে আমরা থানায় অভিযোগ করেছি সঠিক বিচারের জন্য মামলা করব।

অভিযুক্ত অলি মাহমুদ,হযরত আলী গংরা বলেন,আমরা কয়েকজন মিলে কোম্পানি রুহুল এর জমি ও ফিশারি ইজারা এনেছি। কিছু আগে ফিশারির জমি নিয়ে বিবাধে ছাদেক মিয়া লোকজন আমাদের উপর হামলা করে। রাতের আধাঁরে কে-বা কাহারা তাদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এঘটনায় আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন ছাদেক মিয়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সেই যারা এই কাছ করেছে পুলিশ যেন তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসে।

স্হানীয়রা বলেন,হযরত আলী লোকজন নিয়ে যখন ভান্ডা হাওরে আসে তখন আমরা দেখেছি। কিন্তু বিষ দিয়ে কারা পুকুরের মাছ মেরে ফেলেছে আমরা দেখি নাই। সকালে দেখি আকাশে অনেক কাক-সিল উড়ছে কাছে এসে দেখি প্রচুর মাছ মরে ভেসে উঠেছে। অনেক গাড়ির ড্রাইভার ও কৃষকরা মাছ বস্তায় বেগে করে নিয়ে যাচ্ছে।

কাস্তুল ইউনিয়ন ভাতশালা গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার বলেন, জমি নিয়ে আগে থেকেই ছাদেক মিয়া ও অলি মাহমুদ, হযরত আলী গংদের মাঝে দু-পক্ষ সংঘর্ষ হয়েছিল। সাদেক মিয়ার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়টা আমাদের জানালে সরজমিনে গিয়ে দেখি প্রায় অনেক টাকার মাছ মরে পড়ে আছে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন,এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category