শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

অষ্টগ্রামে বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় দোয়া মাফিল

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে উপজেলার ১নং দেওঘর ইউনিয়নে জয়নগর ২নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আহাদ মিয়ার নেতৃত্বে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জয়নগর পশ্চিমপাড়া জামে মসজিদে কোরআন তেলোয়াত পাঠ করেন হাফেজ হাবিবুর রহমান টুটল। দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন হাফেজ মাওলানা আজিজুল ইসলাম।

মোনাজাতে মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান এবং তার মৃত আত্মার মাগফেরাতের জন্য কায়মনোবাক্যে দোয়া করা হয়।
এছাড়াও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদের পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোসহ সকল শহীদ ও মৃত নেতাকর্মীর আত্মার শান্তি কামনা করা হয়।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, নেতারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার অকৃত্রিম দেশপ্রেম এবং সততা সকলের জন্য আদর্শ ও অনুকরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category