শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

অষ্টগ্রামে মানবিক সংগঠন হিলফুল ফুযুল উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বর্ধমান পাড়া কেরাতিয়া হাফিজিয়া এতিম খানা মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল।

বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) বিকেল ৫টায় অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংগঠনের সদস্যরা অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন।

হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী জানান, সংগঠন প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, রমযানে ইফতার সামগ্রী বিতরণ, অসহায়দের সহযোগিতা,রোগীদের চিকিৎসা সহায়তা,দরিদ্র ছেলে মেয়ের বিবাহে আর্থিক সহায়তা ১৭ রমযানে ইফতার করানো-সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা আরো জানান, এই সংগঠন এর মতো আমরা সবাই যদি সামর্থ অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসি তাহলে নিজ নিজ এলাকা দুস্থ-অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হবে।

অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং  সদর ইউনিয়ন চেয়ারম্যান ‘সৈয়দ ফায়াজ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আশরাফুল আলম মুন্সি রিজভ, মাওলানা ডালিম হোসাইন আশরাফী, তাফসীর আহমেদ, ইউসুফ মিয়া,সাজু মিয়া মুহাম্মদ হৃদয় মিয়া, রবিন আহমেদ (রুমন),সৌরভ মিয়া, এতিম খানার  হাফেজ মাহমুদ হাসান কাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category