শিরোনাম :
বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খু-ন

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো দা দিয়ে আঘাতে বিলকিস বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

‎ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়। নিহত বিলকিস বেগম ওই এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম উড়ন মিয়ার স্ত্রী এবং কাদির মিয়ার মেয়ে

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের খাবার পরে বিলকিস বেগম ঘরের বাইরে প্লেট ধোয়ার জন্য বের হলে তার অপ্রকৃতস্থ ছেলে মোঃ তামিম মিয়া (২৪) বসতঘর থেকে একটি বটি নিয়ে এসে আকস্মিকভাবে তার মায়ের মাথা, কপাল ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়।

‎ঘটনার সংবাদ পেয়ে অষ্টগ্রাম থানা থেকে এসআই মোঃ মোজাম্মেল খান ও এসআই একেএম মোশাররফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মোঃ তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‎বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category