শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

অষ্টগ্রামে মা’কে হত্যার ঘটনায় ২৪ঘন্টা পার না হতেই ছেলে আটক

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৮৫ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নিজ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মোঃ তামিম মিয়া (২৪) কে আটক করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দিঘীর পাড় এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত তামিম মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই অষ্টগ্রাম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

‎অবশেষে অষ্টগ্রাম থানার এসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকা থেকে অভিযুক্ত মোঃ তামিম মিয়াকে আটক করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খাঁন জানান,

‎“অভিযুক্তকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

‎পুলিশ আরও জানায়, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category