• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এডিশনাল পিপি মিজানুর রহমানের

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাজীপুর জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের ভাতশালা এলাকার ২২ মিটার ব্রিজের কাছে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান গাজীপুর জজ কোর্টের এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ সালনা গ্রামের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ভাতশালা এলাকায় ২২ মিটার ব্রিজের কাছে পিকআপের সঙ্গে অটোরিকশা এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমানসহ তিন আইনজীবী ও অটোরিকশাচালক স্বাধীন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অন্যরা হলেন, অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন, অ্যাডভোকেট মহসিন রেজা এবং অটোরিকশাচালক স্বাধীন মিয়া (২৫)। স্বাধীন মিয়া মিঠামইন উপজেলার মহিষারকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অষ্টগ্রাম থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পিকআপচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে অষ্টগ্রাম থানা পুলিশের এস আই রিপন কুমার পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category