শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

অষ্টগ্রামে হাজারো মানুষের খাবার আয়োজনে ওরছ মোবারক অনুষ্ঠিত

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ২১২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ৪ আউলিয়া যথাক্রমে আহলে রাসূল, আওলাদে গাউছেপাক, আলেম-এ রাব্বানী, ওয়াইজ-এ লাসানী, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ আহাম্মদ আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্), মাখদুমুল মাশায়েখ, সরকারে কাঁলা, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ মুখতার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্),মাখদুমুল উলামা, শায়েখে আজম, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ ইজহার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্) এবং আনোয়ারুল মাশায়েখ, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ আনোয়ার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্)–এর পবিত্র স্মরণে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মৌলভীবাড়ি এলাকায় অবস্থিত মাদরাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মুখতারুল উলুম, মসজিদজাম প্রাঙ্গণে এ ওরছ মোবারক শুরু হয়। দিনব্যাপী ধর্মীয় আলোচনা, মিলাদ, দরূদ শরীফ, সালাম, খতমে কুরআন, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ভক্তবৃন্দ জানান, এ ওরছ মোবারক মুসলিম উম্মাহর নৈতিক, আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ ভূমিকা রাখবে। দূর-দূরান্ত থেকে মুরিদান, আশিকান, ভক্ত-অনুরাগী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের গণমানুষ এই ওরছ মোবারকে অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category