শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

অষ্টগ্রামে ২’শ দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ২১৩ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আছি, পাশে থাকবো, মানবতার সেবায় সমাজ গড়বো’ স্লোগানকে সামনে রেখে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে দুইশত শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মধ্য অষ্টগ্রামের দালানহাটি এলাকায় মুহাম্মদ ছায়েদ আলী মিয়ার বাড়িতে সংগঠনের সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দ্বীন ইসলাম, মুফতি আশরাফুল আলম মুন্সি, মুহাম্মদ ইউনুস আলী ও মুহাম্মদ কামরুজ্জামান হান্নানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎প্রধান অতিথি বক্তব্যে বলেন, মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category