শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে বোরো ধান আবাদে ব্যস্ত কৃষকরা

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৪৮ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে ধানের ভান্ডার হিসেবে পরিচিত একটি এলাকা হাওরাঞ্চলের অষ্টগ্রামে এখন পুরোদমে চলছে প্রধান ফসল বোরো ধানের আবাদ।

এ অঞ্চলের অর্থনীতিতে বোরো ধান মেরুদ-স্বরূপ। উপজেলার কমপক্ষে ৬০ শতাংশ মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষভাবে এই ফসলের ওপর নির্ভরশীল। দীর্ঘমেয়াদি প্রস্তুতি শেষে এখন ধানের চারা রোপণের ব্যস্ততা শুরু হয়েছে। কার্তিক ও অগ্রহায়ণ মাস থেকে হাওরের কৃষকরা বীজতলা গোছানো,বীজ রোপণ এবং চারা প্রস্তুতের কাজ সম্পন্ন করছেন। পৌষের শুরু থেকেই প্রতিটি হাওর পাড়ে বোরো ধানের চারা রোপণের দৃশ দেখা যাচ্ছে। বোরো ধান আবাদের এ মৌসুমে হাওরাঞ্চলে শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাড়তি আয়ের উৎস নিয়ে এসেছে। কৃষিকাজে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় শ্রমিকদের কদর বেড়েছে। কৃষকের জমি চাষাবাদের হার যত বাড়ছে, শ্রমিকের চাহিদা ততই বৃদ্ধি পাওয়ায় তাদের আয়-রোজগারের সুযোগও সমানুপাতিক হারে বাড়ছে। যা স্হানীয় অর্থনীতিতে গতি আনছে।

উপজেলা ঘুরে দেখা যায়,আমন ধান কাটা মাড়াই কাজ শেষপর্যায়ে চলে এসেছে। একই সঙ্গে এলাকার কৃষকরা বোরো চাষের কাজ শুরু করেছেন। কৃষকরা বোরো চাষের প্রথমপর্যায়ে কেউ কেউ চারা সংগ্রহ ও কোথাও কোথাও ব্যস্ত সময় পার করছেন চারা রোপণে।

উপজেলার উওর হাটি গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, চলতি মৌসুমে তিনি ৭ একর জমিতে বোরো ধানের আবাদ করবেন। এরই মধ্যে ১ একর জমিতে জি আর ২৯ ধানের বীজতলা প্রস্তুত করছেন। জমি চাষাবাদ শেষে বীজতলা থেকে যে চারা অতিরিক্ত থাকবে, তা বিক্রি করার পরিকল্পনাও রয়েছে।

কৃষক জমু মিয়া বলেন, এবছর তিনি ১২ একর জমিতে বোরো ধানের আবাদ করার প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে ঝলক জাতসহ অন্যান্য জাতের ধান রোপণের জন্য বীজতলা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই জমিতে চারা রোপণ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রমিক খাইরুল,আইনাল, বাবুল মিয়া, জায়েদ আলী বলেন, আমরা বর্তমানে জমু মিয়ার জমিতে বোরো ধান রোপণের প্রস্তুতিতে জালা টানার কাজ করছি, অর্থাৎ বীজতলা থেকে চারা উক্তোলন করা হচ্ছে। আগামী কাল থেকে ৩ একর জমিতে বোরো ধানের রোপণ কাজ শুরু হবে। এ হাওর এলাকায় জমু মিয়ার প্রায় ১২ একর জমি রয়েছে। যেখানে পর্যায়ক্রমে ধান রোপণ করা হবে। দৈনিক ৫০০ টাকা মজুরিতে জমিতে চারা সংগ্রহ ও রোপণের কাজ করে থাকি। এতকম টাকা মজুরি দিয়ে আমাদের সংসার চলতে খুবই হিমসিম খেতে হয়।

মহিলা শ্রমিক শিবা রানী দাশ, বলেন শীতের কুয়াশায় ঘুম থেকে ভোর ৫টায় উঠে কাজে আসি। সকাল থেকে সন্ধা পযন্ত কাজ করে দৈনিক ৪০০ টাকা মজুরি পাই। স্বামীর ইনকামে সংসার চলাতে হিমসিম খেতে হয়। তাই আমরা নারীরা ঘরে বসে না থেকে ছেলে মেয়ে নিয়ে একটু ভালো থাকার জন্য কৃষি জমিতে কাজ করে থাকি।

অষ্টগ্রাম উপজেলার কৃষি অফিসার অভিজিৎ সরকার বললেন, উপজেলায় এবছর বোরে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ছে ২৪ হাজার ১৮০ হেক্টর। প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এবং হাইব্রিড বীজ সহায়তা কর্মসূচির আওতায় ১হাজার ১৪০ জন কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category