শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

আজ ভৈরবে বিদায়ী ইউএনও শবনম শারমিনকে নিসচার পক্ষ থেকে সংবর্ধনা

ভৈরবে(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১১৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আজ ২৯ নভেম্বর শনিবার—ভৈরবে সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সম্মানিত উপদেষ্টা শবনম শারমিন মহোদয়াকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিসচা ভৈরব শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করেন নিসচা ভৈরব শাখার সড়কযোদ্ধাগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, আফসানা নাজনীন প্রিয়া, সাধারণ সদস্য এম এ বাকী বিল্লাহ, তাসলিমা খাতুন লিসা ও আবেদ হোসেন পলাশ প্রমূখ।

বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন মহোদয়ার ভৈরবে দায়িত্ব পালনকালে ১৩ মাসের কর্মদক্ষতা, মানবিকতা এবং সেবামুখী প্রশাসনিক ভূমিকার উচ্চ প্রশংসা করেন।

পরবর্তীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করে বিদায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category