শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

আপাতত এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে,ডা. জাহিদ

নিজস্ব ডেস্ক / ৪৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসা চলছে ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। গত দুদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে আসছেন দলটির নেতারা।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে খালেদা জিয়ার আরো নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দরকার।

এরপর তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে গত ২৭ তারিখ সকাল বেলা খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সার্বিক কার্যক্রম তদারকি করছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এই হাসপাতালে চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ডা. জাহিদ।

এসময় হাসপাতাল এলাকায় ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরো অনেক রোগী ভর্তি আছেন।

তাদের কারও চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য যথাসম্ভব ভিড় কম করে যার যার অবস্থান থেকে নিজ নিজ ধর্ম অনুসারে সবাই তার সুস্থতার জন্য দোয়া-প্রার্থনা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, বিদেশে নেওয়ার বিষয়টি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মেডিক্যাল বোর্ড এমন কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category