• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের খবরে ভোররাত থেকেই উৎসবমুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকা। শত শত আর্জেন্টিনা সমর্থক জাতীয় পতাকা, ব্যানার ও জার্সি পরে রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে ওঠেন।
সমর্থকদের আনন্দ মিছিলে ছিল ঢাক-ঢোল, মোটরসাইকেল শোভাযাত্রা, স্লোগান এবং আতশবাজির ঝলক। প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত ভক্তরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং আনন্দ ভাগাভাগি করেন। ১৬ জুলাই বৃহস্পতিবার ভোর পর্যন্ত চৌরাস্তা এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।
স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার প্রতিটি বড় জয়েই ঠাকুরগাঁওয়ের ফুটবলপ্রেমীরা একইভাবে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোররাত থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা চৌরাস্তায় জড়ো হয়ে বিজয় উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category