• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

ঈদে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা: এক মাসে গ্রে’ফ’তার ১২৫ ছি’ন’তা’ই’কা’রী

এ কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬

আসছে ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ পুলিশ এর কুমিল্লা জেলা পুলিশ। ঈদকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক পাচার প্রতিরোধে গত এক মাস ধরে পরিচালিত বিশেষ অভিযানে ১২৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে দেশীয়-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এককভাবে ৪৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এছাড়া কোতোয়ালি থানা ৩৮ জন, সদর দক্ষিণ থানা ২০ জন, ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ১৭ জন এবং বুড়িচং থানা ৪ জন ছিনতাইকারীকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, চোর চক্রের সদস্য এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় কুমিল্লা দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে। ঈদকে সামনে রেখে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা, ইস্কাফ, ফেয়ারডিল, বিদেশি মদ ও বিয়ারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ, পশুবাহী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ কুমিল্লা গঠনে আমরা বদ্ধপরিকর।”
তিনি অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category