• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং উপকূলীয় অঞ্চলকে সবুজ ও সুরক্ষিত রাখতে “মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬” শুরু করেছে সামাজিক ও পরিবেশবাদী সংগঠন “সুন্দরবন যুব সংঘ”।

সম্প্রতি উপকূলীয় এলাকা দাকোপ এর পশ্চিম ঢাংমারী তে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির উদ্বোধনী দিনে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানানো হয়।

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো সমস্যার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

“সুন্দরবন যুব সংঘ”-এর সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার বলেন, “একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ার প্রতীক। উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা এমন উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুয়েল রানা, সাকিবুল ইসলাম, মাসুম বিল্লাহ, সাগর, সঞ্জয়, ইলিয়াস’সহ সংগঠন এর সদস্য বৃন্দ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category