শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

উলিপুরে বেকারত্বের হতাশায় যুবকের আ’ত্মহ’ত্যা

মোঃ মাইদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি / ৩২ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বেকারত্বজনিত হতাশায় এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত আবুল কালাম আজাদ (১৯)। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দলেরদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেকারত্বের কারণে মানসিক চাপে ভুগছিলেন আবুল কালাম। বিভিন্ন স্থানে কাজের চেষ্টা করেও সফল না হওয়ায় তিনি চরম হতাশায় ভেঙে পড়েন বলে জানা গেছে।

মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি চিরকুট রেখে যান তিনি। সেখানে পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের বেকারত্বকে দায়ী করেন এবং সবার কাছে দোয়া চান।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

স্থানীয় সচেতন মহল বলছে, ক্রমবর্ধমান বেকারত্ব তরুণ সমাজকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category