শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

একদিন পর ঘাঘর নদী থেকে বাক প্র’তি’ব’ন্ধী শিশুর ম/র/দে/হ উ’দ্ধা’র

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিখোঁজের একদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে মাহিম কাজী (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে কোটালীপাড়া ফায়ার সার্ভিস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘাঘর নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

মৃত শিশু মাহিম কাজী কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের মিরাজ কাজীর ছেলে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, গতকাল রোববার সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের একটি বালু মহলে খেলা করছিল বাক প্রতিবন্ধী শিশু মাহিম কাজী। এসময় ওই শিশু একটি বালুর ট্রলারে উঠলে যে কোনো সময় ঘাঘর নদীতে পড়ে যায়। পরে মাহিমকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এরপর খোঁজ না পেয়ে বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সোমবার দুপুরে মাদারীপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘাঘর নদীতে তল্লাশি শুরু করে। পরে বিকালে ঘাঘর নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category