শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

একসাথে থাকলে কেউ আমাদের পরাজিত করতে পারবে না, মির্জা ফখরুল ইসলাম

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৫৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর ইসকন মন্দির এলাকায় এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আপনাদের, এখানে ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন। বিএনপি আপনাদের পাশে আছে, ছিল এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।

রবিবার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপাল পুর ইসকন মন্দিরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা শেখ হাসিনাকে বারবার বলেছিলাম, এভাবে অত্যাচার-নির্যাতন করলে একদিন পালানোর পথ খুঁজে পাবেন না। আজ তিনি পালিয়ে বেঁচে গেলেও যারা আওয়ামী লীগ করতেন, তারা তো এই দেশেরই মানুষ— তাদের বাড়িঘর এখানেই। ফলে এখন তারা ভয় ও শঙ্কার মধ্যে রয়েছে।
বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ভয়ের কোনো কারণ নেই। আপনাদের কেউ কোনো ক্ষতির শিকার হবেন না। বিএনপি কখনো আপনাদের ছেড়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না।
তিনি আরও বলেন, বর্তমানে নতুন একটি দল মাঠে এসেছে, কিন্তু তরুণ প্রজন্ম ভালো-মন্দ বিচার করতে জানে। তারা বোঝে কোন দল পরীক্ষিত ও জনগণের পাশে থাকে। আমরা বহুবার নির্বাচনে অংশ নিয়েছি, হেরেছি তবুও আপনাদের ছেড়ে যাইনি। আমি নিজে ১৯৯১ সাল থেকে রাজনীতি ও নির্বাচনের সঙ্গে যুক্ত। বহুবার পরাজিত হয়েছি, কিন্তু মানুষের পাশেই ছিলাম।
ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও হিন্দু সম্প্রদায়ের মন্দির সংস্কার করা হবে। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের হাতে কৃষি কার্ড এবং মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
তিনি বলেন, আমরা স্বাস্থ্যসেবার উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করব। এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে কেউ কারো ওপর অত্যাচার-নির্যাতন করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category