• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর কুমিল্লা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়।

এশিয়া পোস্ট কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগের আয়োজনে এবং ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউসুফ মোল্লা টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন, এশিয়া পোস্টের দাওয়াত বহু আগে পেয়েছি। অনলাইন নিউজের মধ্যে এশিয়া পোস্ট ভূয়া সংবাদ থেকে নিজেদের বিরত রাখবে। বর্তমানে কিছু লোক পোর্টাল খুলে সত্য সংবাদ না করে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা এসবের অবসান চাই। আমার কোনো ভুল হলে আপনারা লিখবেন এবং আমার ভুল ধরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কী করেছি, তা আগামী মাসে তুলে ধরব। সকল আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। কোরবানির ঈদ যাতে সবাই সুন্দরভাবে পালন করতে পারে, সে জন্য বর্জ্য অপসারণের বিষয়ে কাজ করতে সকলের সহযোগিতা চাই।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, উদ্বোধনের আগেই এশিয়া পোস্ট সবার কাছে পরিচিতি লাভ করেছে। আধুনিক উপস্থাপনা ও ফটোকার্ডের মাধ্যমে ইতোমধ্যে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে গণমাধ্যমটি। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতির সেবায় নিয়োজিত থাকবে এশিয়া পোস্ট।
বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিবাদন পত্রিকার সম্পাদক ও সাবেক কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আগামীর সময় পত্রিকার দক্ষিণ জেলা প্রতিনিধি মীর শাহ আলম, কুমিল্লা টাউনহল উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির, নারী নেত্রী শাহানা, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, বৈশাখী টিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, বাসসের কুমিল্লা প্রতিনিধি হাসান কামরুল, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন, ডেইলি স্টার কুমিল্লা প্রতিনিধি খালিদ হোসেন, কালবেলা কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম, কুমিল্লা কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, ডাক প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, কুমিল্লার আলোর বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ফয়সাল, সাংবাদিক রোকসানা নীলা, কামরুল, সাংবাদিক মনিরুজ্জামান, সমাজকন্ঠের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন, মোতালেব হোসেন, সাংবাদিক আবদুল আওয়াল, মুফতি নাঈম আঃ বারী, এম এ হান্নান রোকন, সাদ্দাম হোসেন, মাসুম বিন ইদ্রিস, বিডি সমাচার টোয়েন্টিফোরের আবুবকর ছিদ্দিক সাইফিন, সাংবাদিক ইয়াসিন রোমেন, সাব্বির হোসেন, নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার, সফিউল্লা, সোহাগ, ওমর ফারুক, জয়নাল আবেদীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কেটে এশিয়া পোস্টের আনুষ্ঠানিক যাত্রার শুভসূচনা করেন।অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category