শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

নিজস্ব ডেস্ক / ৬৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক।

গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্নগোপনে ছিলেন; শেষ পর্যন্ত তিন মাস পর গত ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category