শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি / ১০২ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা জুলাই বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ করে।
এসময় বিক্ষোভকারীরা হাদি’র হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতীক হয়ে থাকবে। দেশের মানুষ আর এসব নৃশংসতা মেনে নেবে না।”
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, ফাহিম আহমেদ, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মো. আরীফুল ইসলাম ও সদস্য সচিব মো. পারভেজ মিয়া।
মিছিলে ছাত্র প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ জনসাধারণ অংশগ্রহন করে।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category