শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

কক্সবাজার কলাতলীতে গ্যাস পাম্পে বি’স্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রামে একটি গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category