শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

কচাকাটায় ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ নুরনবী সরকার,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৮১ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক বয়স ৮০ বছর)। তিনি ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৩ জানুয়ারি) শুক্রবার রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরদিন (২৪ জানুয়ারি) শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন।

এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনার বিষয়ে কিছুই জানেন না।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category