কিশােরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযােগ দাখিল করেছেন। সিইসিকে দেওয়া লিখিত অভিযােগে কাজী রেহা কবির সিগমা অভিযােগ করে বলেন, ‘আসন্ন ত্রয়ােদশ সংসদ নির্বাচন পক্ষপাতমুক্ত, সুষ্ঠু ও সবার জন্য নির্বিঘ্নে করতে বর্তমান অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসন আঙ্গীকারাদ্ধ। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গছে কিশােরগঞ্জ-৪ সংসদীয় আসনে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অবিলম্বে জড়িত ও দায়ীদের আইনের আওতায় এনে দূষ্টান্তমূলক শাস্তির লিখিত আবেদন করেছি। কাজী রেহা কবির সিগমা বলেন, ‘আমি কিশােরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয় জানিয়ে নির্বাচনি এলাকায় গণসংযােগ শুরু করেছি। এরই মধ্যে ব্যাপক সমর্থন পয়েছি। গণসংযােগের কাজে অনেক কর্মী- সমর্থক তৎপর হয়েছে। কিন্তু, গণসংযােগের সময় ত্রাস সৃষ্টি করে আমার কাজ দুরূহ করে তুলছে।
তিনি সিইসিকে জানান, ১৬ ডিসেম্বের দিবাগত রাত ১টার দিকে তার এক নিরাপ