শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি ধ্বংস দিনব্যাপী অভিযান

শরিফ সিকদার,গাজীপুর প্রতিনিধি / ৭৯ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গাছপালা কেটে কয়লা উৎপাদন এবং চুল্লির বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণসহ জনভোগান্তি সৃষ্টির অভিযোগে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন। শনিবার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক।
তার উপস্থিতিতে পরিবেশ দুষণকারী ও জনভোগান্তি সৃষ্টিকারী অবৈধ কয়লা চুল্লিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে প্রশাসন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস এবং সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সব সংস্থা অংশগ্রহণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব চুল্লির ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং এলাকাবাসী নানা স্বাস্থ্যঝুঁকি ও ভোগান্তির মধ্যে ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, পরিবেশ দুষণকারী অবৈধ চুল্লি কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category