শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

কাপাসিয়ায় অর্ধশতাধিক উপকারভোগী ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদান বিতরণ

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে সেলাই মেশিন, হুইলচেয়ার এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। এ সময় তিনি ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির (প্রতিবন্ধী) মাঝে হুইলচেয়ার এবং ২১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান এবং কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category