শিরোনাম :
বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র সংগ্রহের পর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথ ভাবে মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে মনোনয়নপত্র নির্ভুল ও সঠিক ভাবে পুরন করে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জমা দেয়া হবে। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই নিজ দায়িত্বে সরিয়ে নেয়া হয়েছে। দলীয় নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ়তার সাথে প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে। আরো কিছুদিন দেখে প্রতিক্রিয়া জানানো হবে। তবে বিএনপির বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সম্পুর্ন নিরপেক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়া গত বুধবার সকালে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category