বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাপাসিয়া উপজেলার উদ্যোগে তরগাঁও ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় তরগাঁও ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে কৃষক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, তরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান খান টিক্কা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান, তরগাঁও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শিপণ খান, ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব শিহাব বেপারী, ৩ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রুহের মাগফেরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানানো হয়। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।