শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

কাপাসিয়ায় ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ১০৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় দুইদিন ব্যাপী ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এর আগে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি উদ্বোধন করেন। এসময় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং দাঁড়িয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা শিক্ষক সমিতির নেতা ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, রাওনাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পাবুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হাকিম, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, দোহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ প্রমুখ।
উপজেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী গ্রুপভিত্তিক ৬৫টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে অংশগ্রহণকৃত প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ানুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী নয়ন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওসমান গণি ও কোহিনুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ দুলাল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category