শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

কাপাসিয়া ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শরিফ সিকদার, গাজীপুর প্রতিনিধি / ৭৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মৈশন সেন্টুমিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কাপাসিয়া উপজেলার সকল মৃত ব্যক্তিদের স্মরণে ওয়াজ মাহফিল ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী মৈশন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকিবুল ইসলাম ইমন মিয়া এবং সার্বিক পরিচালনায় ছিলেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব মিয়া।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে ইসলামি জীবনব্যবস্থা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. মুরশিদুর রহমান।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category