শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বে খন্দকার মোশাররফ মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

কাপাসিয়া দলিল লেখক সমিতির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

শরিফ শিকদার, গাজীপুর প্রতিনিধি / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মৃত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে দলিল লেখক সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
কাপাসিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম রাসেল ও মোস্তাক আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর পেরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, বিএনপির প্রবীণ নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হালিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, যুবদল নেতা কবির সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু প্রমুখ। উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে প্রয়াত তিনজন দলিল লেখকের পরিবারকে আনুষ্ঠানিক ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া দলিল লেখক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ খায়রুল আলম কিরণ। পরে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও দলিল লেখক সমিতির প্রয়াত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব শামসুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category