• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

কালীগঞ্জে কিশোরী ধ/র্ষ/ণ: ৫ মাসের অ’ন্তঃ’স’ত্ত্বা, অ’ভিযুক্ত আটক

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃত আসামী কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত ওহাব আলীর ছেলে আব্দুর রহিম (৬০)। তিনি পেশায় পূর্বে রিকশাচালক ছিলেন, একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন, বিগত ১৫ দিন পূর্বে তার অনৈতিক কর্মকান্ডের জন্য সে চাকরিচূত্য হয়েছিলেন,সে এখন বেকার,
পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর মো. মোর্শেদুল ইসলামের স্ত্রী তিনজন কণ্যা সন্তান নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে বালীগাঁও এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে থেকে হা-মীম গ্রুপে চাকরি করেন।

গত বছরের ৪ নভেম্বর রাতে ভুক্তভোগীর মা কারখানায় রাতের ডিউটিতে গেলে অভিযুক্ত রহিম তাদের বাসায় প্রবেশ করেন। রহিম কিশোরীকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে এরপর থেকে বারবার একইভাবে ধর্ষণ করে আসছিলেন তিনি। একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। জিজ্ঞাসাবাদে সে আব্দুর রহিমের নাম প্রকাশ করে। পরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেন।

গণপিটুনির মুখে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে স্থাণীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় {মামলা নম্বর ২৮(৫)২৬} ধর্ষণ মামলা দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত রহিম গণপিটুনিতে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category