শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

কালীগঞ্জে ধারের টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর স্ত্রীকে মা/র/ধর,থানায় মা/ম/লা

মো.মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ / ৭২ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ধারের টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানী, চুরি ও হত্যার উদ্দেশ্যে মারধর হুমকি প্রদানের ঘটনায় মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় মামলা।

অভিযুক্ত মো. হুমায়ুন কবির(৪৮) উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের সামসুল হকের ছেলে। আওড়াখালী বাজারে সার ও বীজ ব্যবসায়ী।

ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বেরুয়া গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘ দিন যাবৎ সৌদী আরবে থাকায়। তার স্ত্রী মানছুরা আক্তার (৪০) তিন সন্তান নিয়ে গ্রামের বাড়ীতে বসবাস করেন। এই সুবাধে হুমায়ুন কবির সাথে পরিচিত ও সুসম্পর্ক গড়ে উঠে। পরিবারের সমস্যার কথা বলে প্রবাসীর স্ত্রীর নিকট হতে বিভিন্ন সময় টাকা ধার নেয়। গত ২ জানুয়ারি সন্ধায় হুমায়ুন কবিরের দোকানে গিয়ে প্রবাসীর স্ত্রীর দেওয়া ধারের টাকা ফেরত চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এছাড়া ও গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মামলা নং ২৪(১)২৬।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, মো. হুমায়ুন কবির আমার পূর্ব পরিচিত। তার পরিবারের সমস্যার কথা বলে বিভিন্ন সময় আমার নিকট থেকে টাকা ধার নেয়। আমার টাকার বিশেষ প্রয়োজন হলে তার দোকানে গিয়ে ধারের টাকা ফেরত চাইলে। তখন সে আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে দোকানে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমার গলায় একটি স্বর্ণের চেইন ছিল তা নিয়ে যায়। পরে আমি কালীগঞ্জ সরকারী হাসপাতালে গেলে ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। সেখানে চিকিৎসা শেষে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করি।

এ বিষয়ে অভিযুক্ত মো. হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, গত ২ জানুয়ারি আমার দোকানে এধরনের কোন কিছুই ঘটে নাই। হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টি মিথ্যা টাকা দিয়ে এমন ভুয়া কাগজপত্র বানানো যায়। আমি ঐ মহিলা ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করবো।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট, শ্লীলতাহানী, চুরি ও হুমকি প্রদানের অভিযোগে মো. হুমায়ুন কবির এর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category