শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১০২ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

আমার পুলিশ, আমার দেশ- বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অষ্টগ্রাম থানা পাঙ্গনে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে-তে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।

পুলিশ সুপার আরো বলেন, জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গনতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী। জনগনকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত। এ সময় তিনি উক্ত এলাকায় সর্বসাধারণকে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় কিনা, আইন-শৃঙ্খলা বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, কাউকে অযথা পুলিশি হয়রানির শিকার হতে হয় কিনা, মাদক, চাঁদাবাজ, দুষ্কৃতকারীদের উৎপাত আছে কিনা, এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় উপস্থিত জনসাধারণ তাদের সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category