শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-৪ স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা আগমনে এলাকায় গণজোয়ার

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট নারী নেত্রী কাজী রেহা কবির সিগমা আজ পবিত্র হযরত শাহ কুতুব (রহ.) মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে তিনি মাজারে পৌঁছে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং এলাকার জনগণের কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

মাজার জিয়ারত শেষে কাজী রেহা কবির সিগমা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেয়া উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। নারী নেতৃত্বকে শক্তিশালী করা, হাওরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন—এসব বিষয় তার প্রচারণার মূল অঙ্গ হিসেবে তুলে ধরেন তিনি।

এসময় এলাকার সাধারণ মানুষ, তরুণ-যুবকসহ উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্থানীয়দের মধ্যে তার আগমনকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

কাজী রেহা কবির সিগমা বলেন, “আমি হাওরের মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনকে স্বাস্থ্য ঘাতে উন্নয়ন ও মডেল হাওর বানানোই আমার লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার মাঠে নামায় নির্বাচনী জমজমাট পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে।

নির্বাচনী মাঠে স্বতন্ত্র নারী প্রার্থীর সক্রিয় উপস্থিতি হাওরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনার তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category