কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১ লক্ষ ৪৩ হাজার ৩৭৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
ভৈরব-কুলিয়ারচরে মোট ১৪২ টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৮৯৮ ভোট ও রিকশা প্রতীক নিয়ে ১১ দলীয় সমর্থিত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।
ভৈরব-কুলিয়ারচর উপজেলার নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভৈরব উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৮৪ জন। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৮ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৮০০ জন। কুলিয়ারচর উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৫৬৩ জন। এ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ৮৫ হাজার ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ৮৩ হাজার ৫০৩। এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৫৪৭।