শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা ২৪০ বস্তা ভারতীয় জিরা

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৯৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ভৈরবে চালের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইন্ডিয়ান জিরার বস্তা উদ্ধার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় চালক ইউসুফ আলি (৩৩)কে ট্রাকসহ আটক করে ২৪০ বস্তা জিরা উদ্ধার করে র‍্যাব। আটককৃত চালক ইউসুফ আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের, পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টায় এক প্রেস বিফ্রিংয়ের এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চালক ইউসুফ আলিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। র‍্যাব জানান উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category