শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ৪টি আসনে চূড়ান্ত প্রার্থী ২৬ জন, প্রতিটি আসনেই লড়বেন বিএনপির একক প্রার্থী

মোঃ মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। আগামীকাল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে তারা নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন।

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে প্রার্থীরা হলেন— বিএনপির সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।

কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির ড. আতিকুর রহমান মুজাহিদ, এবি পার্টির নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের মুহাম্মদ আব্দুস সালাম ও সিপিবির নূর মোহাম্মদ।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন— বিএনপির তাসভীর-উল ইসলাম, জামায়াতের মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলনের অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান ও গণঅধিকার পরিষদের সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে লড়াই করছেন— বিএনপির আজিজুর রহমান, জামায়াতের মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হাফিজুর রহমান, জাতীয় পার্টির কেএম ফজলুল হক মন্ডল, বাসদের শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) বাবু আহম্মেদ ও স্বতন্ত্র প্রার্থী রুকুনুজ্জামান শাহিন।

জেলায় চারটি আসনেই বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই বলে জানা গেছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের পর কুড়িগ্রামে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category