শিরোনাম :
শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল টাকার মুল্যের চোরাচালান পণ্য জব্দ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চলতি ২৪ ঘন্টায় মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদ জব্দ করেছে কুড়িগ্রাম (২২ বিজিবি)। জব্দকৃত পণ্যের মুল্য ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদারিত্বের কারণে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মোবাইল ফোন, গরু, এবং ভারতীয় মদ আটক করা সম্ভব হয়েছে।

 

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানী পণ্য পাচার রোধে সকল বিওপিকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category