• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

কুড়িগ্রাম ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নির্বাচিত আখতারুজ্জামান জামান

মো.জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ২১ বছর পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০টি পদের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে বাজার এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

নির্বাচনে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান (জামান)। দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ব্যবসায়ীদের জন্য নতুন নেতৃত্ব বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত সহ-সভাপতি আখতারুজ্জামান জামান নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ীরা যে আস্থা ও বিশ্বাস তাঁর ওপর রেখেছেন, তা যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category